Search Jobs, Education Hub & Career Platform

৩৩ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চাকরির প্রত্যাশীদের জন্য দারুণ সুযোগ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আওতায় মোট ৫টি ক্যাটাগরিতে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

নিচে পদগুলোর বিবরণ, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

এক নজরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ

প্রতিষ্ঠানের নাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (MOPME)
পদের সংখ্যা ০৫টি
মোট শূন্যপদ ৩৩টি
আবেদন শুরু ০১ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১০:০০টা)
আবেদন শেষ ২১ সেপ্টেম্বর ২০২৫ (বিকাল ৫:০০টা)
আবেদন মাধ্যম অনলাইন (Teletalk)
অফিসিয়াল ওয়েবসাইট www.mopme.gov.bd
আবেদন লিংক http://mopme.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ০১ টি
  • বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
  • শিক্ষাগত যোগ্যতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
    • (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
    • (গ) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ০৬ (ছয়) টি
  • বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
  • শিক্ষাগত যোগ্যতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    • (খ) সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।
    • (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
    • (ঘ) কম্পিউটারে Word Processing, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ০১ টি
  • বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)
  • শিক্ষাগত যোগ্যতা:
    • (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
    • (খ) কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ০৫ (পাঁচ) টি
  • বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
  • শিক্ষাগত যোগ্যতা:
    • (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
    • (গ) কম্পিউটারে Word Processing, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহায়ক

  • পদসংখ্যা: ২০ (বিশ) টি
  • বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী

  • বয়সসীমা: ৩১/০৮/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • সরকারি চাকরিজীবী: সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

অনলাইন আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের http://mopme.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

  • ছবি: ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি (ফাইল সাইজ সর্বোচ্চ 100KB)।
  • স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর (ফাইল সাইজ সর্বোচ্চ 60KB)।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুইটি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

  • পদ নং ১-৪ এর জন্য: পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ মোট ১১২ টাকা
  • পদ নং ৫ এর জন্য: পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ মোট ৫৬ টাকা

প্রথম SMS:
MOPME <space> User ID লিখে 16222 নম্বরে পাঠান।
উদাহরণ: MOPME ABCDEF

দ্বিতীয় SMS:
MOPME <space> YES <space> PIN লিখে 16222 নম্বরে পাঠান।
উদাহরণ: MOPME YES 12345678

বিশেষ দ্রষ্টব্য: আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না। সফলভাবে ফি জমা দেওয়ার পর একটি কনফার্মেশন SMS আসবে, যা সংরক্ষণ করতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য

যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mopme.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। SMS-এ প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় নিচের কাগজপত্রগুলোর মূলকপি প্রদর্শন করতে হবে এবং প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • পূরণকৃত Application Form-এর কপি।
  • লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
  • সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • নাগরিকত্ব সনদপত্র।
  • কোটা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ।

jobaid.net এডিটোরিয়াল টিম

Job Aid একটি নির্ভরযোগ্য ক্যারিয়ার ও শিক্ষা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা সরকারি গেজেট/ওয়েবসাইট/জাতীয় পত্রিকা ও অফিশিয়াল সোর্স থেকে শিক্ষা তথ্য, ক্যারিয়ার এবং নিয়োগ সংক্রান্ত নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য—সঠিক তথ্যের মাধ্যমে আপনার ক্যারিয়ার আলোকিত করা।

Related Posts

মিটিং, সেমিনার বা ভিডিওতে জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলার স্কিল ডেভেলপমেন্ট করার কৌশল

কীভাবে সফলভাবে এক পেশা থেকে অন্য পেশায় বা নতুন ইন্ডাস্ট্রিতে শিফট করবেন?

পড়াশোনা শেষে নিজের প্যাশন ও স্কিল অনুযায়ী সঠিক পেশা কীভাবে বেছে নেবেন?