কাস্টমস হাউস, মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs House Mongla Job Circular
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস হাউস, মোংলা এর ৩য় ও ৪র্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
নিম্নে কাস্টমস হাউস মোংলা নিয়োগ বিজ্ঞপ্তির (Customs House Mongla Job Circular 2023) বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং শর্তাবলী আলোচনা করা হলো।
📌 এক নজরে কাস্টমস হাউস, মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি
-
সংস্থার নাম: কাস্টমস হাউস, মোংলা (Customs House, Mongla)
-
মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ)
-
পদের ক্যাটাগরি: ২০টি
-
মোট শূন্য পদ: ৬১টি
-
আবেদনের মাধ্যম: অনলাইন (Online)
-
আবেদন শুরুর তারিখ: ০১/০৪/২০২৩ খ্রি., সকাল ০৯:০০ ঘটিকা
-
আবেদনের শেষ তারিখ: ৩০/০৪/২০২৩ খ্রি., বিকাল ০৪:০০ ঘটিকা
-
আবেদনের লিংক: http://mch.teletalk.com.bd
-
অফিসিয়াল ওয়েবসাইট: mch.portal.gov.bd
🏢 পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা
১. পদের নাম: পরিসংখ্যান অনুসন্ধায়ক (গ্রেড-১২) বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (গ্রেড-১২) বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/- পদের সংখ্যা: ০২ টি যোগ্যতা: (ক) প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড); এবং (খ) নূন্যতম ২০০ N.H.P ক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী।
৩. পদের নাম: এমএল ড্রাইভার (২য় শ্রেণি) (গ্রেড- ১৩) বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- পদের সংখ্যা: ০২ টি যোগ্যতা: মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) এর ২য় শ্রেণি সনদপত্র।
৪. পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪) বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- পদের সংখ্যা: ০৪ টি যোগ্যতা: (ক) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
৫. পদের নাম: ক্যাশিয়ার (গ্রেড-১৪) বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: (ক) স্নাতক ডিগ্রি (বাণিজ্য বিভাগ) অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হইবে; (খ) চাকুরীতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে।
৬. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: (ক) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- পদের সংখ্যা: ০৮ টি যোগ্যতা: (ক) অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
৮. পদের নাম: স্পীডবোট ড্রাইভার (গ্রেড-১৬) বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- পদের সংখ্যা: ০৩ টি যোগ্যতা: স্পীডবোট চালনায় ০২ বৎসরের কাজের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৯. পদের নাম: সিপাই (গ্রেড-১৭) বেতন স্কেল: ৯০০০-২১৮০০/- পদের সংখ্যা: ০৫ টি যোগ্যতা: (ক) এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) উচ্চতা: ৫’-৪” (পুরুষ), ৫’-২” (মহিলা), বুকের মাপ: ৩০” হতে ৩২” (উভয় ক্ষেত্রে)।
১০. পদের নাম: সারেং (গ্রেড-১৭) বেতন স্কেল: ৯০০০-২১৮০০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: ৩য় শ্রেণির মাস্টার সনদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
১১. পদের নাম: সুকানী (গ্রেড-১৮) বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: অভ্যন্তরীণ জাহাজে ০২ বছর সুকানী হিসেবে কাজের অভিজ্ঞতাসহ মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী।
১২. পদের নাম: গ্রীজার (গ্রেড-১৮) বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/- পদের সংখ্যা: ০২ টি যোগ্যতা: গ্রীজার বা অয়েলম্যান হিসাবে অভ্যন্তরীণ জাহাজে ০২ বছর কাজের অভিজ্ঞতাসহ মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেটধারী।
১৩. পদের নাম: রেকর্ড সাপ্লায়ার (গ্রেড-১৯) বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- পদের সংখ্যা: ০৪ টি যোগ্যতা: অফিস সহায়ক (এম.এল.এস) পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৪. পদের নাম: স্টুয়ার্ড (গ্রেড-১৯) বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসাবে ন্যূনতম ০২ বছর কাজের অভিজ্ঞতা।
১৫. পদের নাম: ভান্ডারী (গ্রেড-১৯) বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং ভান্ডারী হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম ০২ বৎসরের কাজের অভিজ্ঞতা।
১৬. পদের নাম: টোপাস (গ্রেড-১৯) বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০/- পদের সংখ্যা: ০১ টি যোগ্যতা: টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে ০৩ বৎসরের কাজের অভিজ্ঞতা।
১৭. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- পদের সংখ্যা: ০৩ টি যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৮. পদের নাম: বোটম্যান (গ্রেড-২০) বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- পদের সংখ্যা: ০৩ টি যোগ্যতা: ৫ম শ্রেণি পাস। বোটম্যান হিসেবে কমপক্ষে ০৩ বৎসর কাজের অভিজ্ঞতা।
১৯. পদের নাম: নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড) (গ্রেড-২০) বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- পদের সংখ্যা: ০৫ টি যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী।
২০. পদের নাম: লস্কর (গ্রেড-২০) বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- পদের সংখ্যা: ১২ টি যোগ্যতা: মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোন মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে ০২ বৎসর কাজের অভিজ্ঞতা।
🛑 আবেদনের শর্তাবলী ও বয়সসীমা
১. পূর্বের আবেদনকারী: যেসকল প্রার্থীগণ বিগত ২৪/১১/২০২২ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং: ৮৩৮১ এর বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ২. বয়সসীমা (০১/০৩/২০২৩ খ্রি. তারিখে):
-
সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর।
-
ক্রমিক নং-২ পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫-৪০ বছর এবং ক্রমিক নং-৩ পদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৫ বছর।
-
ক্রমিক নং-৪,৬,৭ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৩. সরকারি/আধা-সরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তিপত্র প্রেরণ করতে হবে। ৪. অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং কোনো টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না। ৫. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা কোটা সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। ৬. আবেদনপত্রে মিথ্যা তথ্য দিলে চূড়ান্তভাবে মনোনীত হলেও তা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৭. কোটা নীতিসহ অন্যান্য নিয়মাবলী সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী অনুসরণ করা হবে। ৮. আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। ৯. কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত বা চাকরি হতে বরখাস্তকৃত ব্যক্তি আবেদনের অযোগ্য। যেকোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
💻 অনলাইনে আবেদন করার পদ্ধতি (Online Application Process)
আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে http://mch.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
-
ছবি ও স্বাক্ষর: আবেদনপত্রে প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) Pixel (সর্বোচ্চ 100KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) Pixel (সর্বোচ্চ 60KB) স্ক্যান করে আপলোড করতে হবে।
-
ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে ডিক্লারেশন অংশে ঘোষণা দিতে হবে।
-
সতর্কতা: Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। Applicant’s Copy তে কোনো ভুল থাকলে ফি জমা না দিয়ে পুনরায় আবেদন করা যাবে। ফি জমা দেওয়ার পর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।
📱 পরীক্ষার ফি জমাদান ও SMS পদ্ধতি
আবেদনপত্র Submit করার পর User ID ব্যবহার করে Teletalk Pre-Paid Mobile এর মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পরীক্ষার ফি এর পরিমাণ (সার্ভিস চার্জ সহ):
-
ক্রমিক ০১-০২ পদের জন্য: ১৬৮/- (একশত আটষট্টি) টাকা।
-
ক্রমিক ০৩-০৮ পদের জন্য: ১১২/- (একশত বারো) টাকা।
-
ক্রমিক ০৯-২০ পদের জন্য: ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। (সকল গ্রেডের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫৬/- টাকা)
SMS করার নিয়ম: প্রথম SMS: MCH <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। (Example: MCH ABCDEF)
ফিরতি SMS এ একটি PIN নম্বর দেওয়া হবে। এই পিন নম্বর ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে।
দ্বিতীয় SMS: MCH <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। (Example: MCH YES 12345678)
সফলভাবে ফি জমা হলে পাসওয়ার্ডসহ একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।
🔑 প্রবেশপত্র প্রাপ্তি ও User ID/PIN পুনরুদ্ধার
-
প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mch.teletalk.com.bd বা mch.portal.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
-
পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে গেলে:
-
User ID জানা থাকলে:
MCH Help User UserID& Send to 16222 -
PIN জানা থাকলে:
MCH Help PIN PINNo& Send to 16222
-
📞 হেল্পলাইন ও যোগাযোগ
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা monglacustoms@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ এ মেসেজ দিয়ে যোগাযোগ করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, পদ সংখ্যা পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।



